তৃণমূল প্রার্থী নবীন বাগের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩ - The News Lion

তৃণমূল প্রার্থী নবীন বাগের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

 


দি নিউজ লায়নঃ   শনিবার ভোটের দিন খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন বাগের উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম কমল বিশ্বাস, সুভাষ সরকার ও অনুপ মজুমদার। খণ্ডঘোষ থানার বনমালীপুরে অনুপের বাড়ি। বাকিদের বাড়ি খণ্ডঘোষ থানারই নবগ্রাম কলোনিতে। 


পুলিস জানিয়েছে, তৃণমূল প্রার্থী নির্বাচন পরিদর্শনে বেরিয়ে ছিলেন। বনমালীপুর কলোনির কাছে বিজেপির কয়েকজন মদ্যপ অবস্থায় তাঁর গাড়ি আটকায়। ইট মেরে তাঁর গাড়ির পিছনের কাচ ভেঙে দেয়। প্রার্থীর উপর আক্রমণ করে। খবর পেয়ে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।


 প্রার্থী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়ে থানায় ডেকে পাঠানো হয়। কিন্তু, তারা নোটিস নিতে অস্বীকার করে বলে পুলিসের দাবি। এরপরই ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্তা সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.